ঢাকা, শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

ডিইউজে সাবেক সভাপতি আবু জাফর সূর্য ও তার স্ত্রী করোনায় আক্রান্ত

ads

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি আবু জাফর সূর্য ও তার স্ত্রী করোনা আক্রান্ত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে তাকে করোনা পরীক্ষার রেজাল্ট জানানো হয়।

আবু জাফর সূর্য বরিশালটাইমসকে জানান, কিছুদিন আগে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন। সেখানে পরীক্ষায় তাকে করোনা নেগেটিভ বলে জানানো হয়। কিন্তু উপসর্গ থাকায় সম্প্রতি জাতীয় প্রেস ক্লাবে আবারও পরীক্ষা করান। এ সময়ে তার স্ত্রীরও নমুনা দেওয়া হয়। আজ বিকেলে পরীক্ষার রেজাল্ট জানানো হয়।

সূর্য বলেন, এখনো বাসায়ই আছি। ডাক্তারের পরামর্শে পরবর্তী করণীয় ঠিক করব। বাসায় আমার দুই কন্যাও আছে। ওদেরও পরীক্ষা করাতে হবে।

জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য আবু জাফর সূর্য বিভিন্ন সংবাদ প্রতিষ্ঠানে কাজ করেছেন। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক।

ads
ads
ads

Our Facebook Page